• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |

পঞ্চগড়ে ট্রাক্টরের চাপায় শ্রমিক নিহত

Accidentপঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাক্টর চাপায় জাহাঙ্গীর আলম (১৮) নামে এক পাথর শ্রমিক মারা গেছেন।
নিহত জাহাঙ্গীর আলম উপজেলার দেবনগর ইউনিয়নের বাংলাচন্ডী গ্রামের শরীফ উদ্দীনের ছেলে।
রোববার সকাল সাড়ে ১০ টার দিকে ইউনিয়নের বাংলাচন্ডী এলাকার পঞ্চগড়-তেঁতুলিয়া জেলা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাংলাচন্ডী এলাকায় পাথর কোয়ারী থেকে পাথর বোঝাই করে রাস্তায় উঠার সময় ট্রাক্টর উল্টে জাহাঙ্গীর এর নীচে পড়ে যায়।
দেবগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম জানান, ট্রাক্টরের নীচে পড়ে জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ