• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন |

কাহারোলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

sobi lastকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন- এই প্রতিপাদ্যটিকে সামনে রেখে কাহারোল উপজেলায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং পল্লীশ্রী, সিডিএ ও মানব উন্নয়ন সংস্থা এর সহযোগীতায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে কাহারোল উপজেলা পরিষদ হতে এক বিশাল সাইকেল র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। র‌্যালীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীরা অংশগ্রহণ করে। র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে অডিটোরিয়াম হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী। সভাটি পরিচালনা করেন মোঃ আসাদুজ্জামান (পল্লীশ্রী)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ