• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন |

আদিত্য পাঞ্চোলি গ্রেফতার

aditya-pancholiবিনোদন ডেস্ক: মুম্বইয়ের হোটেলে ভাঙচুর ও হোটেলকর্মীদের মারধরের অভিযোগে গ্রেফতার অভিনেতা আদিত্য পাঞ্চোলি। অভিযোগ, জুহুর একটি হোটেলের পাবে ইংরেজি গান বাজানো নিয়ে বচসায় জড়ান আদিত্য। কেন হিন্দি গান বাজানো হচ্ছে না, এই প্রশ্ন তুলে আদিত্য পাঞ্চোলি হোটল কর্মীদের ওপর চড়াও হন বলে অভিযোগ।

অভিযোগ, হোটেলের পাবে ব্যাপক ভাঙচুর চালান আদিত্য পাঞ্চোলি। বাধা দিতে গেলে পাবের বাউন্সারের মাথা ফাটিয়ে দেন তিনি। ঘটনার পর আদিত্য পাঞ্চোলিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ