• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন |

টাইগারদের জয়ে সংসদে উচ্ছ্বাস

Crick-1425902747সিসি নিউজ: ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংসদ সদস্যরা।

সোমবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন চলাকালে টাইগারদের জয়ের পর টেবিল চাপড়িয়ে আনন্দ  প্রকাশ করতে থাকেন উপস্থিত সবাই।

সংসদে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে বক্তব্য রাখছিলেন শামসুর রহমান শরীফ। এ সময় ডেপুটি স্পিকার তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি ক্রিকেট দলকে অভিনন্দন জানান। পাশাপাশি সব ক্রিকেটপ্রেমীকে শুভেচ্ছা জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ