• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন |

দিনাজপুরে  ৫ লক্ষাধিক টাকার ভারতীয় মালামালসহ আটক ৭

Atokদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বিজিবি অভিযান চালিয়ে ৫ লক্ষাধিক টাকার মামলা উদ্ধার করেছে। এ সময় ৭ চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে এ অভিযান চালানো হয়।
দিনাজপুর বিজিবি সেক্টর সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে দিনাজপুর বিজিবি সেক্টর ও জয়পুরহাট ৩ বিজিবির হিলি সিপি ক্যাম্পের সদস্যরা সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও বিভিন্ন পণ্য উদ্ধার করে। উদ্ধারকৃত মামলামালের মধ্যে রয়েছে ৬৫ বোতল ফেনসিডিল, ১ বোতল মদ, ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট প্রাকটিন ২ হাজার ৫২০ পিস ও ডেক্সিন ২ হাজার ৪৮০ পিস, ১টি মোটরসাইকেল, ২টি গরু, প্যান্ট ও শার্ট পিস ১০ পিস, ৩০ লিটার কেরোসিন তেল।
অভিযানের সময় ভারতীয় মাদকদ্রব্য ও পণ্য পরিবহনের অভিযোগে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালাপুরের মৃত আখের আলীর ছেলে মো. মাসুুদ মিয়া (২৬), বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধুলিরশর গ্রামের মো. বাবুল প্রামানিকের ছেলে মো. বাপ্পি নাহিদ প্রামাণিক (২০), একই এলাকার মো. মজিবুর রহমানের ছেলে মো. নাজমুল হোসেন (২১) ও জিকরুল ইসলামের ছেলে মো. সোহেল রানা (২০), দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার তাজনগর মুন্সিপাড়া গ্রামের মৃত জিয়াউল হকের ছেলে মো. ছাব্বির (২০), হাকিমপুর উপজেলার মোল্লাবাজারের মৃত আব্দুর রহিমের ছেলে মো. আব্দুর রউফ (৪১) এবং রাজশাহী জেলার বাঘা উপজেলার চখরপাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ জাহাঙ্গীরকে (৩৫) আটক করে।
আটককৃত ৭ মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিকে হাকিমপুর থানায় সোপর্দ করে বিজিবির পক্ষ থেকে পৃথক ৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় বিজিবির সংশ্লিষ্ট সুত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ