ঢাকা: সবচেয়ে দামী জিনিসটার নিরাত্তার খাতিরে মানুষ কত কিছু করে। পছন্দের কোন কিছুর নিশ্চিত সুস্থতায় চেষ্টার ত্রুটি থাকে না। হয়তো তাই নিজের পায়ের ইন্স্যুরেন্স করালেন টেলর সুইফট।
সম্প্রতি ৪০ মিলিয়ন ডলারে নিজের পায়ের সুরক্ষা নিশ্চিত করলেন ২৫ বছর বয়সী এই গায়িকা। গান, পারফর্মেন্স এবং প্রতিদিনের রুটিনের কোন সময়ে পা কোনভাবে ক্ষতিগ্রস্থ হলে দায়ী থাকবে বীমা কোম্পানি।
‘মূলত মঞ্চে তার অসাধারণ পরফর্মেন্সের জন্যই বিশ্ববিখ্যাত তিনি। সুকন্ঠী এই গায়িকার এই পারফর্মেন্সের ধারা সম্পূর্ণ স্বতন্ত্র। পা ক্ষতিগ্রস্থ হলে এ ধরনের পারফর্মেন্স করা সম্ভব নয়। তাই পায়ের ইন্স্যুরেন্স করালেন টেলর।’- জানিয়েছেন তার মুখপাত্র।
কাগজপত্র সাক্ষর করা হয়ে গেছে। বাকি আছে নিরাপত্তা পরিকল্পার তালিকা মেনে চলা। বিশ্বভ্রমনে যাওয়ার আগেই ইন্স্যুরেন্সের কাজ শেষ করলেন তিনি। আগামী মে মাসে গান নিয়েই এই সফরে যাচ্ছেন টেলর সুইফট।