আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার সশস্ত্র সংগঠন বোকো হারামের আনুগত্যের আবেদন গ্রহণ করেছে ইসলামিক স্টেট (আইএস) । এক অডিও বার্তায় আইএস বিষয়টি জানায়।অডিও বার্তাটিতে আইএসের মুখপাত্র মুহাম্মদ আল-আদনানি বলেন, খেলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্য এখন পশ্চিম আফ্রিকা পর্যন্ত বিস্তৃত হলো। তিনি পশ্চিম আফ্রিকার সংগঠনেও মুসলমানদের যোগ দেওয়ার আহ্বান জানান।তবে এ অডিও বার্তাটি আইএস’র কিনা সে বিষয় খতিয়ে দেখা হচ্ছে।এর আগে গত ৭ মার্চ একই পদ্ধতিতে আইএস’র প্রতি আনুগত্য ঘোষণা করে বোকো হারাম।