সিসি ডেস্ক: বাঁশের তৈরি ঝুড়িতে পলিথিন মুড়িয়ে নিমকি ভরছেন জনাকয়েক। ডিজিটাল স্কেল দিয়ে ওজন মেপে মেপে ঝুড়ি সাজাচ্ছেন তারা। বাঁশের ঝুড়িতে নিমকি থেকে পথ চলতি পথিকেরা নজর বুলিয়ে নিচ্ছেন। এমন দৃশ্য দেখা গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের উত্তর পাশের ফুটপাতে। জায়গাটা নিমতলীর পুরাতন সেক্রেটারিয়েট রোড। কৌতুহলী হয়ে কাছে যেতেই জানা গেলো এসব ফরিদপুরের চন্দ্রপাড়া পীরের তবারক।
২৮ মার্চ ফরিদপুরের চন্দ্রপাড়ায় হবে ওয়াজ-মাহফিল। সে জন্যই পীরের মুরীদদের জন্য ঢাকা থেকে এসব পাঠাচ্ছেন মোতালেব নামের এক খাদেম।
চন্দ্রপাড়া দরবার শরীফের খাদেম আলী আক্কাস জানান, সবমিলিয়ে ৪০০টি বাঁশের ঝুড়িতে ২৫ কেজি করে নিমকি ফরিদপুরে পাঠানো হবে। যার মোট পরিমাণ আড়াইশ মণ।
আর এসব নিমকি পীরের খাদেমদের জন্য। প্রতিবছরই মাহাফিলের সময় ঢাকা থেকে এ নিমকি পাঠানো হয়। এটা নাকি অনেক দিনের রেওয়াজ।