• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |

জুয়াড়িদের হামলায় এএসপি ওসিসহ চার পুলিশ আহত

Policখাগড়াছড়ি : খাগড়াছড়ি সদরের কমলছড়িতে জুয়া খেলা বন্ধ করতে গিয়ে জুয়াড়িদের হামলায় এএসপি, ওসিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে পুলিশের একটি গাড়ি।

শুক্রবার কমলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত বছর উদযাপন উপলক্ষে আয়োজিত মেলায় জুয়ার আসর বসায় গ্রামবাসী।

পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান জানান, দিনব্যাপী অনুষ্ঠানমালা শেষে সন্ধ্যার পর জুয়া খেলার সংবাদ পেয়ে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সারোয়ার আলমের নেতৃত্বে রাত সাড়ে আটটার দিকে অভিযান চালায় পুলিশ। বিষয়টি টের পেয়ে পুলিশের ওপর উল্টো লাঠিসোঁটা নিয়ে চড়াও হয় জুয়াড়িরা।

এ সময় জুয়াড়িদের হামলায় গুরুতর আহত হন এএসপি সারোয়ার আলম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, উপসহকারী পরিদর্শক (এএসআই) রতন এবং কনস্টেবল আবুল কালাম। জুয়াড়িরা পুলিশের একটি গাড়িও ভাঙচুর করে।

তিনি আরো জানান, আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি কাজে বাধা দান, পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ