• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন |

লাখ টাকার জাল নোটসহ আটক ১

জাল টাকাহবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে এক লাখ জাল টাকাসহ জায়েদ আলী (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জায়েদ আলী হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর গ্রামের দিদার হোসেনের ছেলে।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা শনিবার দিবাগত রাতে চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জের পুরানবাজার এলাকায় অভিযান চালিয়ে ওই জাল টাকার নোটসহ জায়েদ আলীকে আটক করে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড্রন লিডার এএনএ মুসাব্বীর নেতৃত্বে র‌্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। শায়েস্তাগঞ্জের পুরাতন বাজারের মেসার্স চৌধুরী অ্যান্ড কোম্পানি পেট্রোল পাম্পের সামনে ফুটপাত থেকে এক লাখ জাল টাকাসহ জায়েদকে আটক করে তারা।

উদ্ধারকৃত জাল টাকা ও জায়েদকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ