• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বাদাম বিক্রি করে ৪৭ বছর

badam-1426374600সিসি ডেস্ক: জীবন সংগ্রামে এক লড়াকু সৈনিকের নাম মো. ছালাম মৃধা। ৮০ বছর বয়সে এসেও তিনি ক্লান্ত হননি। দীর্ঘ ৪৭টি বছর ধরে তিনি বাদাম বিক্রি করে যাচ্ছেন রাজবাড়ীর জেলার এই প্রান্ত থেকে ওই প্রান্তে।

ছালাম মৃধার বাড়ি মূলঘর ইউনিয়নের ছাইবাড়িয়া গ্রামে। স্কুল-কলেজ ও হাট-বাজারে ফেরি করে বাদাম বিক্রি করে পার করেছেন জীবনের ৪৭টি বছর। জীবনের পড়ন্ত বেলায় এসেও তাকে বাদাম বিক্রি করতে হচ্ছে। অথচ এই বয়সে তাকে একটু আরাম-আয়েশে জীবন কাটানোর কথা।

এই বয়সে সারাদিন ঘুরে ঘুরে বাদাম বিক্রি করেও তার চোখে-মুখে এতোটুকু ক্লান্তির ছাপ নেই। বাদাম বিক্রি করার জন্য তাকে বাদাম বাদাম বলে চিৎকার করতে হয় না। ভালো বাদাম বিক্রি করেন তাই ক্রেতার অভাব হয় না। বাদাম বিক্রি করেই সুখী আছেন বলে জানান ছালাম মৃধা।

ছালাম মৃধা দুই মেয়ে ও চার ছেলের জনক। এতগুলো সন্তানকে মানুষ করেছেন এই বাদাম বিক্রি করে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছেলেরাও বিয়ে-শাদী করে যে যার মতো সংসার করছে। প্রত্যেক ছেলেই ঢাকায় কাজ করে। ছালাম মৃধার সংসারে আজ স্ত্রী ছাড়া আর কেউ নেই। এই দুইজনের সংসার টানতেই ৮০ বছর বয়সেও ছালাম মৃধাকে বাদাম বিক্রি করতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ