• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :

বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

dibosh-1426356131সিসি নিউজ: ‘স্বাস্থ্যকর খাদ্য ভোক্তার অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে ও চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্টি’র সার্বিক সহযোগীতায় জেলা প্রশাসকরে কার্যালয় চত্তর থেকে একটি বর্ণাঢ্য শহর প্রদক্ষিণ করে বড়বাজারে গিয়ে সেমিনারে মিলিত হয়। র‌্যালী ও সেমিনারে জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ ব্যবসায়ী ও ভোক্তারা অংশ গ্রহণ করেন।
অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) এসএএম রফিকুন্নবীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা শাহ্ জাফর সাদেক, চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্টি সভাপতি এস.এম শফিকুল আলম ডাবলু, সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এসময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কনজুমার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাাভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা দোকান মালিক সমিতির সভাপতি শামুসল হক, জেলা হোটেল মালিক সমিতির সভাপতি ফারুক হোসেন ভুইয়া, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসীন রেজা রুপম, চেম্বারের নির্বাহী সদস্য মীর সেলিম ফারুক ও আক্তার হোসেন স্বপন প্রমুখ বক্ত্য রাখেন।
সেমিনারে বক্তরা বলেন, সরকার ভোক্তাদের জন্য ২০০৯ সালে ভোক্তা অধিকার সরক্ষণ আইন করলেও ভোক্তারা পর্যাপ্ত সচেতনতা না হওয়ায় ভোক্তারা প্রতিনিয়ত প্রতারিত হন। তাই ভোক্তাদের আরো সচেতন হতে হবে। জানতে হবে তাদের অধিকার কি। এতে ভোক্তা ও ব্যবসায়ী দু’পক্ষই উপকৃত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ