• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

অভিজিৎ হত্যাকাণ্ড তদন্তে আসছেন আরেক মার্কিন গোয়েন্দা

Ovijidঢাকা: অভিজিৎ হত্যাকাণ্ড তদন্তে আসছেন আরেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। তিনি ইতিমধ্যে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছেন।

সোমবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে ডিএমপির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তবে ওই মার্কিন কর্মকর্তার নাম ও পরিচয় বিস্তারিত জানাননি তিনি।

মনিরুল ইসলাম আরো জানান, অভিজিৎ হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ লক্ষ্যে আলামত ও তথ্য সংগ্রহের জন্য ওই মার্কিন ঢাকায় আসছেন। ঢাকায় অবস্থানকালে তিনি বাংলাদেশি গোয়েন্দাদেরও সহযোগিতা করবেন।

গত ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ