• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন |

দিনাজপুর জেনারেল হাসপাতালের এ্যাম্বুলেন্সটি প্রায় দেড় মাস ধরে বিকল

Ambulance Picমাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুর জেনারেল হাসপাতালের একমাত্র এ্যাম্বুলেন্সটি প্রায় দেড়মাস ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। এ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন বিকল হয়ে পড়ে থাকলেও এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের তেমন কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি। ফলে রোগি নিয়ে চরম দূর্ভোগে পড়েছেন জেলাবাসী।
হাসপাতাল সুত্রে জানা গেছে, ফেব্রুয়ারী মাসের ৩ তারিখ হতে দিনাজপুর জেনারেল হাসপাতালের একমাত্র এ্যাম্বুলেন্সটি বিকল হয়ে যায়। জেলা সদরে অবস্থিত প্রায় ৩০ লাখ মানুষের সেবায় নিয়োজিত জেনারেল হাসপাতালে এম্বুলেন্সটি বিকল হয়ে পড়ে থাকায় রোগি নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন জেলাবাসি।
দিনাজপুর পৌরসভায় দু’লাখের বেশী লোক বাস করে। এছাড়া সদর উপজেলাসহ জেলার ১৩ উপজেলায় প্রায় ৩০ লাখ লোকের বসবাস। এই ৩০ লোকের স্বাস্থ্য সেবায় নিয়োজিত রয়েছে জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিদিন রোগির স্বজনরা তাদের অসুস্থ স্বজনদের চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালে ভর্তি করানোর পর জরুরী অবস্থায় রোগিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল বা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার প্রয়োজন পড়ে। কিন্তু হাসপাতালের সরকারী এই এ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে থাকায় রোগী ও তাদের স্বজনদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে প্রাইভেট এম্বুলেন্স বা মাইক্রোতে করে রোগি নিয়ে যাওয়া যেমন ঝুঁকিপূর্ণ তেমনি ব্যয়বহুল। ফরে এ্যাম্বুলেন্সের অভাবে অনেক রোগিকে নিয়ে বিপাকে পড়েন তাদের স্বজনরা। অনেক সময় রোগি মৃত্যু মূখে পতিত হয়।
রোগির স্বজনরা জানায়, উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যেখানে “এল-৩ হানড্রেড ডুয়েল এসিযুক্ত বিলাসবহুল” এম্বুলেন্স প্রদান করা হয়েছে, সেখানে জেলা সদরে অবস্থিত জেনারেল হাসপাতালে পুরাতন এম্বুলেন্স থাকবে তা কিছুতেই মেনে নেয়া যায় না। জেনারেল হাসপাতালের এম্বুলেন্সটি ১৯৯০ সালে প্রদান করা হয়। দীর্ঘদিন কোন সার্ভিস না করায় এটি বিকল হয়ে পড়েছে।
এ ব্যাপারে সোমবার দুপুরে সদ্য যোগদানকারী দিনাজপুর সিভিল সার্জন ডা. সুলতান মো. শামসুজ্জামান সিসি নিউজকে বলেন, এম্বুলেন্সটি বিকল হয়ে পড়ে থাকার বিষয়টি আমি জেনেছি। এটি দীর্ঘ দিনের পুরাতন হওয়ায় মেরামত করলে টিকসই নাও হতে পারে। ইতিপুর্বে নতুন এম্বুলেন্সের জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রনালয়ে চিঠি পাঠানো হয়েছে। পুনরায় চিঠি পাঠানো হবে। আমরা আশা করছি কর্তৃপক্ষ দ্রুত নতুন এম্বুলেন্স প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
রোগিদের দুর্ভোগে কথা মাথায় রেখে দ্রুত জেনারেল হাসপাতালের এ্যাম্বুলেন্সটি মেরামত করে সচল করা অথবা নতুন এম্বুলেন্স প্রদানের দাবী জানিয়েছেন সচেতন দিনাজপুরবাসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ