• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

তোমরাই শিক্ষিত হয়ে দেশের সুনাগরিক হবে- ডা. দীপু মনি এমপি

02চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, তোমরাই শিক্ষিত হয়ে এদেশের একজন সু-নাগরিক হবে। তিনি আরো বলেন, আজকে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তার পিছনে মুল চালিকা শক্তি শিক্ষা। আর এই শিক্ষাকে বর্তমান সরকার সুন্দরভাবে পরিচালনা করায় বর্তমানে পাশের হার যেমন, সন্তোষ জনক তেমনি দেশের শিক্ষার হার বৃদ্ধির হার দিন দিন বেড়ে চলছে। তোমরা যারা ছোট ছোট কঁচিকাচা রয়েছো, তোমরা একদিন শিক্ষিত হয়ে একটি সমৃদ্ধশীল বাংলাদেশ উপহার দিবে তা এ জাতি সবসময় আসা করে। গতকাল কদমতলা রোড ৫নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো ব্যক্ত করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তপন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী সাহিদুর রহমান চৌধুরী, তাফাজ্জল হোসেন পাটওয়ারী এসডু, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, মহিলা কাউন্সিলর আয়েশা বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম রোমান, বিশিষ্ট ফুটবলার আঃ সামাদ দেওয়ান, অ্যাডঃ রঞ্জিত কুমার প্রমুখ। উল্লেখ্য উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় গতকাল সকালে উদ্বোধন করেন, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, জেলা স্কাউটের কমিশনার অজয় কুমার ভৌমিকসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ