• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

র‌্যাঙ্কিংয়ে উড়ছেন মাহমুদউল্লাহ

MAHAMUDULA-1425892720খেলাধুলা ডেস্ক : ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি, ঠিক আগের ম্যাচেই স্কটল্যান্ডের বিপক্ষে অর্ধশত। মাহমুদউল্লাহ রিয়াদের পারফরম্যান্স লেখচিত্র এখন ব্যাপক ঊর্ধ্বগামী। ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা বাংলাদেশের এ ব্যাটসম্যান স্বীকৃতি পেলেন আইসিসি র‌্যাঙ্কিংয়েও।

আইসিসির সর্বশেষ ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এক লাফে ১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ার-সেরা ৪৪ নম্বরে উঠে এসেছেন মাহমুদউল্লাহ। ডানহাতি এ ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট বেড়েছে ৬২।

৭ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন সর্বশেষ তিন ম্যাচে দুটি ফিফটি পাওয়া মুশফিকুর রহিম। বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তিনিই। বোলিংয়ে বাংলাদেশের সেরা সাকিব আল হাসান (৭ম)। সাকিব ধরে রেখেছেন অলরাউন্ডার তালিকার দ্বিতীয় স্থান (৩৯৮)। তবে শীর্ষ অলরাউন্ডার শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধানটা বেড়ে এবার ১৭ হয়েছে। অলরাউন্ডারের শীর্ষে পাঁচে রয়েছে যথাক্রমে অ্যাঞ্জেলো ম্যাথুস (৩৮৪), মোহাম্মদ হাফিজ (৩৭২) ও জেমস ফকনার (৩৩৬)।

ব্যাটিং ও বোলিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও পাকিস্তানের সাঈদ আজমল। ব্যাটিংয়ে ডি ভিলিয়ার্সের পর শীর্ষে পাঁচে রয়েছেন কুমার সাঙ্গাকার, হাশিম আমলা, বিরাট কোহলি ও দিলশান।আর বোলিংয়ে আজমলের পর শীর্ষে পাঁচে রয়েছেন ডেল স্টেইন, মিচেল স্টার্ক, সুনীল নারাইন, ও ইমরান তাহির।

দলীয় র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন নেই একটিও। অস্ট্রেলিয়াই শীর্ষে, ভারত দ্বিতীয়, দক্ষিণ আফ্রিকা তৃতীয়, শ্রীলঙ্কা চারে, নিউজিল্যান্ড পাঁচে, ইংল্যান্ড ছয়ে, পাকিস্তান সাতে, ওয়েস্ট ইন্ডিজ আটে ও বাংলাদেশের অবস্থান নয়ে।

তথ্যসূত্র : আইসিসির ওয়েব সাইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ