সিসি নিউজ: বৈধ কাগজপত্র ছাড়াই ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৩৫ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ মঙ্গলবার যশোরের বেনাপোল বন্দর থানার বড় আঁচড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের গ্রেফতার করে।
আটকৃতরা দক্ষিণাঞ্চলীয় জেলা বরিশাল ও ঝালকাঠি বিভিন্ন অঞ্চলের বাসিন্দা বলে জানা গেছে।
বেনাপোল চেকপোস্ট বিজিবি-২৬ এর কমান্ডিং অফিসার সুবেদার আইয়ুব আলী সরকার জানান, বাড় আচড়া সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি টিমের সদস্যরা ওই ৩৫ জনকে গ্রেফতার করে। আটকৃতদের মধ্যে ১৯ জন মহিলা ও শিশুও রয়েছেন বলে জানান তিনি।
পরে বিজিবি সদস্যরা তাদেরকে বেনাপোল বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তরে করে।