• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ২ দোকান কর্মচারী নিহত

Agunলক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদের সামনে দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে দুই দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রামগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের আবদুল হকের ছেলে চৌধুরী মিয়া ও শরিয়তপুর জেলার বাসিন্দা স্বপন মিয়ার ছেলে আবদুস সালাম।
স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে উপজেলা পরিষদের সংলগ্ন বাবুল স্টোর ও জাহাঙ্গীর স্টোর নামে দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই দোকানের ভেতর ঘুমিয়ে থাকা দুই কর্মচারী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। সকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানাতে পারেননি এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ