সিসি নিউজ: বিবাহ বিচ্ছেদের সালিশের ৯০ হাজার টাকা আত্মসাতের ঘটনা নিয়ে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া গ্রামে মঙ্গলবার দুপুরে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে সাত মাসের অন্তঃসত্তা গৃহবধু সহ কমপক্ষে ৬ আহত হয়েছে। আহতদের কিশোরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গ্রামের সাহাদত আলী জানায় এক বছর আগে তার মেয়ের পাশ্ববর্তী জলঢাকা উপজেলার কাঠালীতে বিয়ে হয়। কিন্তু পারিবারিক কলহের কারনে সেই বিয়েটি বিচ্ছেদের সিদ্ধান্ত হয়। এক মাস আগে দুইপক্ষের মধ্যে বিয়ে বিচ্ছেদের সালিশ বসে। সালিশে তাদের গ্রামের প্রভাবশালী মোকসেদ আলী বিয়ে বিচ্ছেদের ঘটনাটি নিস্পক্তি করেন ৯০ হাজার টাকার বিনিময়ে। যা উভয় পক্ষ মেনে নিলে ছেলে পক্ষ ৯০ হাজার টাকা প্রভাবশালী মোকসেদ আলীর হাতে তুলে দেয়। কিন্তু সালিশ বৈঠকের ওই টাকা আজ কাল করে দিবো, দিচ্ছি বলে ঘুরাতে থাকে ওই প্রভাবশালী।
সাহাদত আলীর অভিযোগ সেই টাকা মঙ্গলবার দুপুরে প্রভাবশালী মোকসেদ আলীর কাছে পুনরায় চাইতে গেলে তার লোকজন তাদের উপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে ।
পুলিশ জানায় উভয় পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়। আহতরা হলো সাত মাসের অন্তঃসত্তা গৃহবধু কাজলী বেগম(৩০), সাহাদত আলী(৫০),শাহানা (৪০),আজম (৩৮),অজিফা (৪১),হায়দার (৩০)। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মোকছেদ আলীর সাথে কথা বলার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
কিশোরীগঞ্জ থানা ওসি মোস্তাফিজার রহমান বলেন পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।