• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন |

আইপিএলে খেলবেন মুশফিক-মাহমুদউল্লাহ!

clip_image002খেলাধুলা ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বিশ্বাস করেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পাবেন বাংলাদেশের আরো ক্রিকেটার। মাশরাফির কণ্ঠে উঠে আসে মাহমুদউল্লাহ ও মুশফিকের নাম।

বুধবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সংবাদ সম্মেলনে ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আইপিএল বেশ বড় টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যারা এখন খেলছে তারা আইপিএলে খেলার সামর্থ্য রাখে। সাকিব যেমন এখন খেলছে। এই মুহূর্তে সাকিবসহ মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম আইপিএলে খেলার যোগ্যতা রাখে। এবার হচ্ছে না। আমার বিশ্বাস ভবিষ্যতে হবে।’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন কলকাতা নাইট রাইডার্সের নিয়মিত ক্রিকেটার। গত তিন আসর ধরে আইপিএলে খেলছেন সাকিব। এর আগে মাশরাফি বিন মতুর্জা কলকাতা নাইট রাইডার্সে, মোহাম্মদ আশরাফুল মুম্বাই ইন্ডিয়ান্সে, আব্দুর রাজ্জাক রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলরে ও তামিম ইকবাল পুনে ওয়ারিয়র্সে খেলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ