• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

নতুন দম্পতির জন্য রেল টিকিট ফ্রি!

Mojibulসিসি ডেস্ক: নতুন বিবাহিত দম্পতিদের ভ্রমণের জন্য ট্রেনের টিকিট ফ্রি দেওয়ার ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

বুধবার দুপুরে রাজধানীর অতিশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৯৬তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় রসিকতাচ্ছলে তিনি এ ঘোষণা দেন।

রেলমন্ত্রী বলেন, ‘রেল সবার জন্যই। তবে কমলাপুর রেলওয়ে স্টেশনে নতুন স্ত্রীকে নিয়ে আসলে বাংলাদেশের যে কোনো জায়গায় বিনামূল্যে ভ্রমণের টিকিট দেওয়া হবে। যেখানে খুশি যেতে পারবেন নবদম্পতিরা। আর পুরনোদের মধ্যেও যদি কেউ এ সুযোগ চান তিনিও তা পাবেন।’

৬৭ বছর বয়সে বিয়ে করার জন্য অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে অনেকে রেলমন্ত্রীকে ধন্যবাদ  জানান। পরে রেলমন্ত্রী মুজিবুল হক সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রসিকতা করে বলেন,  ‘নতুন বিয়ে করলে ট্রেনের টিকিট ফ্রি দেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ