• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন |

চিরিরবন্দরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

Onosonদিনাজপুর প্রতিনিধি : জেলার চিরিরবন্দর উপজেলায় বিয়ের দাবীতে প্রেমিকা স্কুল ছাত্রী প্রেমিকের বাড়ীতে আমরণ অনশন শুরু করেছে। প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অবস্থান দেখে প্রেমিকসহ তার বাড়ীর লোকজনেরা পালিয়ে গেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ইশবপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামে প্রেমিকার অনশনের দৃশ্য চোখে পড়ে। প্রেমিক সফিকুল ইসলাম (২৩) তালিমুল কুরআন দাখিল মাদ্রাসার খন্ডকালীন শিক্ষক এবং উপজেলার হরিহরপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
অনশনকারী প্রেমিকার নাম মোস্তারিনা বেগম (১৫)। সে হরিহরপুর কালোপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ও উপজেলার ইশবপুর গ্রামের মোকছেদ আলীর মেয়ে।
অনশনরত প্রেমিকা মোস্তারিনা বলেন, ভালবাসার দোহাই দিয়ে প্রেমিক সফিকুল ইসলাম দীর্ঘ দিন ধরে বিভিন্ন স্থানে নিয়ে বিয়ের কথা বলে আমার সাথে শারীরিক সর্ম্পক করায় অন্তস্বত্ত্বা হয়ে পড়ি। প্রেমিকা সফিকুল ইসলাম কৌশলে আমার গর্ভপাত ঘটিয়েছে দাবি করেন।
ইশবপুর ইউনিয়নের মেম্বার আব্দুল মাজেদ জানান, গত ৩ দিন ধরে প্রেমিকা মোস্তারিনা বেগম বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অবস্থান নিলে প্রেমিক সফিকুল ইসলাম কৌশলে পালিয়ে যায়। এরপর বাড়ীর অন্য লোকেরা মেয়েটির সাথে খারাপ আচারন করে এমনকি শারীরিকভাবে লাঞ্চিত করে বাড়ী থেকে বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দিয়ে তারাও পালিয়ে যায়।
ইশবপুর ইউপি চেয়ারম্যান আবু রায়হান লিটন বলেন, আমি ব্যক্তিগতভাবে ওই এলাকায় গিয়েছি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে গ্রাম্য শালিশে বসে বিয়ের জন্য ছেলে বাবার সাথে কথা বলেছি। কিন্তু ছেলের বাবা এলাকার প্রভাবশালী হওয়ায় বিয়ের প্রস্তাব নাকচ করে দিয়েছেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যান বিষয়টি আমাকে মোবাইলে জানিয়েছেন। তবে মেয়ের বাবা লিখিত অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থ গ্রহন করব বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ