লালমনিরহাট: পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে রুহুল আমীন (১৯) নামে এক প্রতিবন্ধীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার ভোরে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। রুহুল আমীন উপজেলার বুড়িমারী ইউনিয়নের বাসিন্দা বাগ নজরুলের বাড়ি এলাকার হারুনুর রশীদের ছেলে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার মোহন লাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুড়িমারী সীমান্তের ৮৪০ নম্বর মেইন পিলার এলাকার ৩ নম্বর সাব-পিলার এলাকা থেকে রুহুল আমীনকে কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের একটি টহল দল ধরে নিয়ে যায়। এ ঘটনায় পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফের কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।
তিনি আরও রুহুল আমীন একজন মানসিক প্রতিবন্ধী বলে তার পরিবার জানিয়েছে।