• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন |

সানি লিওনের পানি ভীতি

বিনোদন ডেস্ক :  saniপানির আরেক নাম জীবন। চিরন্তন এ সত্যটি যেন মানিয়ে নিতে পারছেন না বলিউড তারকা সানি লিওন। ইদানীং পানি তার শত্রুতে পরিণত হয়েছে। ছবির দৃশ্যে পারফরম করার প্রয়োজনে বহুবার পানিতে অবস্থান করতে হয়েছে তাকে। অনেক ছবির অন্তরঙ্গ দৃশ্যেও পানিতেই দেখা গেছে এ তারকাকে। তবে কখনো কোন বিপদ ঘটতে দেখা যায়নি। এবার তেমনটা ঘটেছে। ‘এক পেহেলি লীলা’ ছবির শুটিং করতে পানিতে নামতে হয়েছিল সানিকে। নায়কের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অংশও নেন সেখানে। তবে ঠিক কি কারণে যেন রাজস্থানের সেই পানি তার গায়ে সয়নি। আকস্মিক এলার্জির সংক্রমণ তার শরীরে ছড়িয়ে পড়ে মুহূর্তেই। এ নিয়ে ব্যাপক উৎকণ্ঠা সৃষ্টি হয় সবার মাঝে। সানি তো ভয়ে শেষ। কি হবে তার? অ্যালার্জির চুলকানি যেন সানিকে বিষিয়ে তুলেছিল তখন। তবে বসেছিলেন না শুটিং ইউনিটের কেউই। ডাক্তার ডাকা হলো। চিকিৎসাও চলছে এখন। শারীরিক অবস্থার উন্নতির খোঁজ-খবর না মিললেও শিগগিরই সুস্থ হয়ে উঠবেন সানি- এমন প্রত্যাশাই করছেন সবাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ