• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ইংলাকের বিরুদ্ধে মামলা গ্রহণ আদালতের

sina_21240আন্তর্জাতিক ডেস্ক: চালের ভর্তুকি প্রকল্পে নয়-ছয়ের অভিযোগে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে দেশটির সর্বোচ্চ আদালত। এতে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে ইংলাকের।

বৃহস্পতিবার থাইল্যান্ডের সুপ্রিমকোর্টে ইংলাকের মামলাটি গ্রহণের জন্য শুনানি হয়। আদালত মামলাটি বিচারের জন্য গ্রহণ করে ১৯ মে পরবর্তী শুনানির তারিখ ঘোষণা করেছেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারিতে ইংলাক সিনাওয়াত্রাকে রাজনীতি থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছিল থাইল্যান্ডের সেনা সমর্থিত সরকার। ইংলাকের বিরুদ্ধে চালের ভর্তুকিতে কয়েকশ কোটি ডলার অপব্যয়য়ের অভিযোগে আনা হয়েছিল। এতে দাবি করা হয়, ক্ষমতায় থাকাকালে ইংলাক কৃষকদের কাছ থেকে বাজার মূল্যের চাইতে বেশি দামে চাল কিনেছেন। এ অভিযোগে গত ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছিল থাই সরকার। পরে  ইংলাকের আইনজীবীরা সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা এ মামলাটি বিচারের জন্য আদালত এখতিয়ার রাখেন কিনা তা জানতে চেয়ে রিট করেন।

রিটের শুনানিতে বৃহস্পতিবার আদালত জানান, এ মামলার বিচারের এখতিয়ার সুপ্রিমকোর্টের রয়েছে।

আদালতের পক্ষে বিবৃতিতে বলা হয়, ‘ এ মামলার বিচারের এখতিয়ার সুপ্রিম কোর্টের রয়েছে তাই আমরা মামলাটি গ্রহণ করেছি এবং মামলার প্রথম শুনানি ১৯ মে অনুষ্ঠিত হবে।’

রিটের শুনানি চলাকালে আদালতে ইংলাক উপস্থিত ছিলেন না। তবে তিনি ফেসবুকে এক পোস্টে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলে, ‘প্রধানমন্ত্রী থাকাকালে আমি সৎভাবে কাজ করেছি এবং প্রতিটি ক্ষেত্রে সংবিধান ও আইন অনুযায়ী সঠিকভাবে আমি আমার দায়িত্ব পালন করেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ