• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন |

পার্বতীপুরে দু’টি ইঞ্জিনের সংঘর্ষে লাইনচ্যুত: দুই চালক বরখাস্ত

__________,(________)___,_____________ _____ 20-03-2015.মাহবুবুল হক খান, দিনাজপুর: পার্বতীপুর রেলওয়ে লোকো সেডের কী-পয়েন্টে ব্রডগেজ লাইনে দু’টি ইঞ্জিনের সংঘর্ষে ইঞ্জিন দু’টি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনার পর পর রাতেই পাকশী রেলওয়ে কন্টোল রুম দুই চালক তহিদার রহমান (টিকিট নং ৪৮১) ও গোলাম বারিককে (টিকিট নং ৪৭৬) বরখাস্ত করেছে।
পার্বতীপুর রেলওয়ে সহকারী প্রকৌশলী আহসান হাবিব জানান, রেলওয়ে লোকো সেডে ব্রডগেজ লাইনে ইনকামিং-আউট গোয়িং লোকোমোটিভ (ইঞ্জিন) কী-পয়েন্টে সংগর্ষে লাইনচ্যুতের ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার রাতে হরতাল ও অবরোধে নাশকতা আশংকায় বৃহস্পতিবার রাত ৮ টায় দিকে লোকো সেড কী-পয়েন্টের লোকো সেড থেকে ইমাজেন্সী পাইলট ইঞ্জিন নং ৬৩০৫ রেল স্টেশন এসে পুলিশ ও আনসার নিয়ে পাচঁবিবি উদ্দ্যেশ্যে যাওয়ার সময় আন্তঃনগর নীলসাগর ইঞ্জিনটি নং ৬৫২৪ ধাক্কা দিলে ইমাজেন্সী পাইলট ইঞ্জিনটি দুর্ঘটনার কবলে পরে। এতে দুইটি ইঞ্জিন লাইনচ্যুত হলে রেল লাইনের ব্যাপক ক্ষতিসাধন হয়। এ ঘটনায় আটকা পড়ে আরো ৪টি ইঞ্জিন যার নং-৬০০৮, ৬২০৮, ৬২০৫ ও ৬০০৯। ফলে লোক সেড থেকে এ ব্রড গেজ লাইন দিয়ে কোন ইঞ্জিন চলাচল করতে পারছে না। এ রিপোর্ট লেখা উদ্ধারের তৎপরতা চলছে।
এদিকে ভারপ্রাপ্ত সেডের দায়িত্বরত কর্মচারী আব্দুল করিম জানান, সাময়িকভাবে আন্তঃনগর ট্রেন চলাচল ব্যাহত হবে এবং কন্টোল রুমের নির্দেশে দুই চালককে বরখাস্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ