• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন |

রংপুরে শব্দ ভান্ডার প্রতিযোগিতায় দুই সহোদরের সাফল্য

Rangpur-1426597042সিসি নিউজ: রংপুরের পিচ স্কুল অ্যান্ড কলেজে  অনুষ্ঠিত শব্দ ভান্ডার  (ভোকাবুলারি) প্রতিযোগিতায় দুই সহোদর বিজয়ী হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে  দিনব্যাপী নানা অনুষ্ঠানের  মধ্যে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শব্দ ভাণ্ডার প্রতিযোগীতায় ‘ই’ গ্রুপ থেকে প্রথম স্থান অধিকার করে তৃতীয় শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আহমাদ এবং দ্বিতীয় স্থান অধিকার করে ‘সি’ গ্রুপ থেকে কেজি শ্রেণির ছাত্র আব্দুল্লাহ মুহাম্মদ।  এই দুই মেধাবী শিক্ষার্থীর বাবা বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মানবাধিকার নেতা শাহাদৎ হোসেন মুন্না। তিনি তার দুই ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এই দুই মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন স্কুলটির উপাধক্ষ্য আব্দুল কুদ্দুসসহ শিক্ষকেরা ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ