সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুরে ট্রাক চাপায় আজাদ রহমান (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাদ রহমান সৈয়দপুর উপজেলা শহরের রসুলপুরের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় ভ্যানচালক আজাদ রংপুর-সৈয়দপুর মহাসড়কের চিকলী বাজারে যাচ্ছিলেন। এ সময় রংপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসমাইল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।