গাজীপুর: গাজীপুরের তেলিপাড়া এলাকায় স্থানীয় যুবলীগ অফিস ভাঙচুর করেছে জামায়াত শিবিরকর্মীরা। এসময় ওই অফিসে টাঙ্গানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনকের ছবি ভাঙচুর করা হয়।
শুক্রবার রাত ৮টার দিকে ১০-১৫ জনের এক দল তেলিপাড়া এলাকার ১৬নং ওয়ার্ড যুবলীগ অফিসে অতর্কিতে হামলা চালায়। এসময় তারা ওই অফিসের বিভিন্ন আসবাবপত্র তছনছ এবং অফিসে টাঙ্গানো প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করে পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।