• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন |

কাহারোলের বলেয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুুষ্ঠিত

mpকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল বলেছেন, দেশের মানুষকে জিম্মি করে যারা অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় যেতে চায় দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। তিনি আরও বলেন স্বাধীনতার পক্ষে সকল শক্তি সম্মিলিত ভাবে এদের প্রতিরোধ করে দেশকে এগিয়ে নিতে হবে। দেশের মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে শান্তিতে বসবাস করার জন্য, কারও ধ্বাংসাত্বক হুকুম তালিম করার জন্য নয়। এমপি আরও বলেন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা সরকারের উন্নয়নকে যারা বাধা গ্রস্থ করতে চায় তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। জাতিকে তৈরী করার জন্য শিক্ষার কোন বিকল্প নেই। তিনি আরও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলে,ন শুধু লেখাপড়া করলে চলবেনা, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও বিশেষ প্রয়োজন। শরীর ও মনকে সতেজ রাখতে হলে তোমাদের অবশ্যই বিভিন্ন রকম খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। বর্তমান সরকার খেলাধুলা দিকে খুবই গুরুত্ব দিয়েছেন। তাই তোমাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও চর্চা করতে হবে। ২১ মার্চ শনিবার বিকাল ৫ ঘটিকার সময় কাহারোল উপজেলার বলেয়া দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের ৪৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও অভিভাবক সমাবেশে উক্ত বিদ্যালয়ের সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা মোঃ আশরাফুল হক প্রধান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আবুল কালাম আজদ, বাবু রাজেন্দ্র দেব নাথ, আওয়ামীলীগ নেতা সঞ্জয় কুমার মিত্র, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রমুখ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম বাদসা। আলোচনা সভা শেষে বিদ্যালয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ