• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

পাকিস্তান থেকে আসা ২ কোটি টাকার হেরোইন আটক

Sylhet2-e1427048030500সিলেট: পাকিস্তান থেকে আসা দুই কোটি টাকার হেরোইন চালন আটক করেছে সিলেট কাস্টমস্ কর্তৃপক্ষ। রোববার রাত সাড়ে ১০টায় সিলেট কাস্টমসের অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট ফরেন পোস্ট অফিসের মাধ্যমে পাকিন্তানের লাহোর থেকে বিশেষ পদ্ধতিতে প্যাকেট করা এ হেরোইন চালান আসে।

পরে দুপুর আড়াইটার দিকে গোপন খবরের ভিত্তিতে কাস্টমস বিভাগ সিলেট ফরেন পোস্ট অফিসের একটি পার্সেলের বাক্স খুলে তাতে তল্লাশী চালায়।

এ সময় পার্সেলটিতে কাপড়ের ব্যাগের মধ্যে ১০টি লেডিস ব্যাগ পাওয়া যায়। আর ওই ব্যাগগুলোর ভেতরে ২ কেজি ৮০ গ্রাম ওজনের হেরোইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা।

ভ্যানেটি ব্যাগ খুলে তার ভেতর থেকে পলিথিনের ছোট ১৭০টি প্যাকেট উদ্ধার করা হয়, যা জব্দ করে কাস্টমসের সিলেটের গোদামে রাখা হয়েছে।

আটককৃত হেরোইন পাউডারের সত্যতা যাচাইয়ের নিমিত্তে মাদকদ্রব্য অধিদপ্তরকে নমুনা সংগ্রহের জন্য চিঠি দেয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

এ চালানের গায়ে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার আশু ঘোষাই নামে এক ব্যক্তির নাম ও মোবাইল নম্বর লেখা ছিল।

উল্লেখ্য, গত বছরের মার্চে পাকিস্তান থেকে আসা ৮ কেজি হেরোইনের চালান আটক করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ