• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে ট্রেনের টিকিটের সঙ্গে লটারীর টিকিট বাধ্যতামূলক

Untitled-2-1সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর রেল স্টেশনে ট্রেনের টিকিটের সঙ্গে শ্রমিক লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের লটারীর টিকিট বাধ্যতামূলকভাবে বিক্রি করা হচ্ছে।

টিকিটের সাথে এক থেকে তিনটি লটারীর টিকিট যাত্রীদের হাতে ধরিয়ে দেওয়া নিয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সৈয়দপুর রেলস্টেশন থেকে তিতুমীর, বরেন্দ্র, নীলসাগর, রূপসা ও খুলনা এক্সপ্রেস ট্রেন ঢাকা, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করে। গত এক সপ্তাহ ধরে ওইসব ট্রেনের টিকিটের সাথে ১০ টাকা মূল্যের স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় শ্রমিক লীগ আয়োজিত লটারীর লাকী কুপন ধরিয়ে দেওয়া হচ্ছে বাধ্যতামূলকভাবে।

জানা যায়, সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক লীগের সদস্যরা স্বাধীনতা দিবস উপলক্ষে লটারীর আয়োজন করেন। লটারীতে প্রথম পুরস্কার ৫০ হাজার টাকাসহ সর্বমোট ২৩১টি পুরস্কার ঘোষনা করা হয়েছে। লটারীর কুপনে লেখা রয়েছে এটি শুধু মাত্র শ্রমিক লীগের সদস্যদের জন্য। কিন্তু সেই লটারীর টিকিট এখন বাধ্যতামূলকভাবে ট্রেনের যাত্রীদের মাঝে বিক্রি করা হচ্ছে।

এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা যুবলীগ নেতা রাহাত সরকার জানান, তিনি কয়েক দিন আগে নীল সাগর ট্রেনের টিকিট কাটতে কাউন্টারে গেলে কাউন্টারে টিকিটের সাথে আরও ১০ টাকা বেশী নেয় এবং একটি কুপন ধরিয়ে দেয়। ব্যস্ততার কারণে তিনি প্রতিবাদ করতে পারেননি।

একইভাবে সৈয়দপুর কাশিরাম ইউনিয়নের ইউনিয়ন যুব লীগের সভাপতি সাঈদ জানান, নীল সাগর ট্রেনের টিকিট কাটতে গেলে তাকে তিনটি লটারীর কুপন ধরিয়ে দেওয়া হয়। বোতলাগাড়ী ফোরকানীয়া মাদ্রাসার প্রিন্সিপাল জানান, টিকিটের সাথে তাকে ৩টি কুপন ধরিয়ে দেওয়া হয়েছে। এভাবে প্রতিটি যাত্রীর হাতে লটারীর কুপন ধরিয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে সৈয়দপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আলমগীর হোসেন টিকিটের সঙ্গে লটারীর কুপন দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে কাউকে জোর করে কুপন দেওয়া হচ্ছে না বলে জানান তিনি। উৎস: দ্য রিপোর্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ