• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন |

নাইজেরিয়ায় আলজাজিরার দুই সাংবাদিক আটক

Aljazira-1427368279আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় আলজাজিরার দুই সাংবাদিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বোর্নো প্রদেশের মাইদুগুরি শহরের একটি হোটেল থেকে বুধবার তাদের আটক করা হয়।

নাইজেরিয়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন কাভার করার দায়িত্বে ছিলেন এই দুই সাংবাদিক। তারা হলেন- আহমেদ ইদ্রিস ও আলি মুস্তাফা। দুজনই নাইজেরিয়ার নাগরিক।

বৃহস্পতিবার আলজাজিরা অনলাইনের খবরে এ তথ্য জনানো হয়েছে।

মাইদুগুরির একটি হোটেলে আটকে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের কাছে থাকা প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করেছে পুলিশ।

নাইজেরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কাছে প্রয়োজনীয় অনুমতিপত্র পাওয়া যায়নি। পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত তাদেরকে আটকে রাখা হবে।

এদিকে আলজাজিরার পক্ষ থেকে তাদের দুই সাংবাদিককে ‘নিঃশর্ত’ মুক্তি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া নাইজেরিয়ার সরকারের সঙ্গে আলজাজিরা যোগাযোগ করে যাচ্ছে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ