• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন |

ধোনি-কোহলিদের উদ্দেশ্যে শচীনের বার্তা

sachin-1427376892খেলাধুলা ডেস্ক : বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানের ব্যাবধানে হেরেছে ভারত। পাশাপাশি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। টিম ইন্ডিয়ার এমন বিদায় যারপরনাই হতাশ সবাই।

ভারতের ড্রেসিং রুমে যে নেমে এসেছে রাজ্যের হতাশা, সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না। হতাশ ধোনিদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন ২০১১ বিশ্বকাপ জয়ী তারকা শচীন টেন্ডুলকার।

শচীন লেখেন, ‘আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে ভালো খেলেছে টিম ইন্ডিয়া। আজকের ম্যাচটি বেশ কঠিন ছিল এবং হারের পর পরিস্থিতি সামাল দেওয়া সব সময়ই কঠিন। তবে চলতি বিশ্বকাপে তোমরা দারুণ ক্রিকেট খেলেছ। সমস্ত দর্শকরা সেটা বেশ উপভোগ করেছে। দারুণ এক জয়ের জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন। স্টিভেন স্মিথের সেঞ্চুরি, অ্যারন ফিঞ্চের সহায়তা ও মিচেল জনসনের দারুণ ফিনিশিং ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ