• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |

দিনাজপুরে মিষ্টির প্যাকেটে বোমা বিস্ফোরণে যুবকের মৃত্যু

Bisনবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: নবাবগঞ্জে মিষ্টির প্যাকেটে থাকা বোমা বিস্ফোরণে মো. মনিরুল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নবাবগঞ্জের ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।

মনিরুল নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউপির আখিরা গ্রামের মো. অফির উদ্দিনের ছেলে। তিনি মুদি ব্যবসায়ী ছিলেন।

নবাবগঞ্জের দাউদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল হালিম জানান, তার দোকানের পাশের ধানক্ষেতে একটি মিষ্টির প্যাকেট কুড়িয়ে পায় মনির। পরে ওই প্যাকেটে থাকা একটি বস্তু দোকানের সামনে এনে খুলতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি মিষ্টির প্যাকেটে বোমা সদৃশ্য বস্তুটি নাড়াচাড়ার সময় বিস্ফোরণে মনিরুল নিহত হয়। কিভাবে তার কাছে মিষ্টির প্যাকেটটি আসলো, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ