• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :

পদত্যাগ করলেন মেয়র মনজুর

Monjuচট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন মেয়র মনজুর আলম।

শুক্রবার দুপুর ৩টা ১৫ মিনিটে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সিটি কর্পোরেশনের কে বি আব্দুস সাত্তার মিলনায়তনে আয়োজিত এক সভায় প্যানেল মেয়র-১ মোহাম্মদ হোসেনের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন মনজুর আলম। এসময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিবসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এরপর মেয়র পদে লড়তে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করবেন বলে জানান।

ইতোমধ্যে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী হিসেবে মনজুরকে বিএনপির পক্ষ থেকে সমর্থন দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ