চট্টগ্রাম: রাষ্ট্রায়ত্ব তেল স্থাপনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে পতেঙ্গা থানা ছাত্রশিবিরের সভাপতি ফজলুর রহমান রুবেলকে (২৫) ৫ সহযোগীসহ আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে পতেঙ্গার চড়ি হালদা এলাকা থেকে তাদের আটক করা হয়।
শিবির নেতাদের আটকের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বলেন, ‘চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ব তেল স্থাপনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিকে পতেঙ্গা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।’