• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন |

লালমনিরহাটে জুয়া খেলায় ১১ জনের কারাদন্ড

Adalotলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার বুকশুলা এলাকায় মেলা থেকে শুক্রবার মধ্য রাতে জুয়া খেলার অপরাধে ১১ জনকে আটক করেছে পুলিশ।  শনিবার তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ওই আদালতের বিচারক কালীগঞ্চ উপজেলার সহকারী কমিশনার আসাদুজ্জামান প্রত্যককে ৭ দিনের করে কারাদন্ড প্রদান করেন।  কারাদন্ড প্রাপ্তরা হলেন, ওই উপজেলার দক্ষিন দলগ্রামের সিদ্দিক মিয়া (২৮), সোলেমান মিয়া (৩৫), আব্দুল মজিদ (২৮), তুষভান্ডার ইউনিয়নের মহুবার মিয়া (২৮), মিঠু মিয়া (৩০), আদিতমারী উপজেলার আনারুল ইসলাম (৩২) , মফিজুল ইসলাম (৩৩), কুড়িগ্রামের মোজ্জামেল হোসেন (২৫), মোশারফ মিয়া (২১), গাইবান্ধা জেলার রমজান আলী (৪৫), সিলেটের এনামুল হক (২৮)।  কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে সাজাপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ