• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |

কাহারোলে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

abdulla dgtalকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: ‘প্রযুক্তির সেবা গ্রহণ করুন, ডিজিটাল বালাদেশ গড়ে তুলুন’ এই স্লোগান নিয়ে দিনাজপুর জেলার কাহারোলে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৫ শুরু হয়েছে।
কাহারোল উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকালে উপজেলা পরিষদ স্মৃতি সৌধ চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে ডিজিটাল উদ্ভাবনী মেলার উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আখেরুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল হক প্রধান, ভেটেরিনারী সার্জন স্বপন চন্দ্র সরকার, বুলিয়া বাজার কলেজের অধ্যক্ষ নাজমা শিরীন, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল হান্নান। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ৬টি ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রের উদ্যেক্তা, বিভিন্ন সেবা মূলক প্রতিষ্ঠান সহ ৩০টি ষ্টল মেলায় রয়েছে। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার জানান, মেলায় অংশগ্রহণ নেয়া ষ্টল ও দর্শনার্থীদের প্রযুক্তিগত কৌশল বিনিময় এবং শিশু কিশোরদের মধ্যে ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যে ২দিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ