• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন |

মিশন কক্সবাজারে পুষ্পিতা পপি

puspita-4বিনোদন ডেস্ক: ঢাকাই ছবির নবাগত মুখ পুষ্পিতা পপি নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ছবি মিশন কক্সবাজার ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে তাকে।

ছবিতে পুষ্পিতার জুটি হিসেবে থাকছেন আলোচিত নায়ক আরিফিন শুভ। এ প্রসঙ্গে পুষ্পিতা পপি বললেন, মনতাজুর রহমান আকবরের সাথে আগেও কাজ করেছি। এবার অ্যাকশনধর্মী ছবিতে কাজের সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। আশা করছি দারুণ একটি ছবি হবে এটি।

ছবিতে পুষ্পিতা ও শুভ ছাড়া আরও অভিনয় করবেন- অমিত হাসান, বড়দা মিঠু, মিজু আহম্মেদসহ অনেকে।

উল্লেখ্য, পুষ্পিতা পপি অভিনীত মুক্তি প্রাপ্ত ছবির মধ্যে রয়েছে কখনও ভুলে যেওনা, আগে যদি জানতাম তুই হবি পর, তবুও ভালোবাসি । এছাড়াও তোমাকে ভালোবেসে আমি দিওয়ানা, তবুও প্রেম দামি ছবি দুটি মুক্তি প্রতীক্ষায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ