• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

কাশিমপুর কারাগারে পরীক্ষায় বসেছেন ২১ বন্দি

কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির জানান, কারা কর্তৃপক্ষ ও আদালতের অনুমতি নিয়ে, যথাযথ বিধান মেনেই কারাগার থেকে এবার আটজন বন্দি আলিম এবং দুইজন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।

আর হাই সিকিউরিটি কারগারের নয়জন বন্দি এইচএসসি এবং দুইজন আলিম পরীক্ষা দিচ্ছেন বলে এই কারাগারের জেলার মো. জান্নাতুল ফরহাদ জানিয়েছেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দি শিক্ষার্থীরা স্ব স্ব কারাগারে ‘হল রুমে’ পরীক্ষায় বসেছেন।তাদের জন্য নির্ধারিত কেন্দ্র থেকে কক্ষ পরিদর্শক, প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। পরীক্ষার পর উত্তরপত্র সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হবে।

বিএনপি-জামায়াত জোটের লাগাতার অবরোধের মধ্যেই বুধবার শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

এইচএসসিতে আটটি সাধারণ বোর্ডের অধীনে এবার আট লাখ ৮৬ হাজার ৯৩৩ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৮৪ হাজার ৩৬০ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম/ভোকেশনালে ৯৮ হাজার ২৪৭ জন এবং ডিআইবিএসে চার হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী রয়েছে।

এছাড়া বিদেশের সাতটি কেন্দ্রে ২৪১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ