• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |

চাঁদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

01চাঁদপুর প্রতিনিধি: বিশ্ব অটিজম দিবস উপলক্ষে চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জল কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় চাঁদপুর জেলা সিভিল সার্জন রথিন্দ্রনাথ মজুমদারে সভাপতিত্বে ও মেডিক্যাল অফিসার ডাঃ আশ্ররাফ আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. অলিউর রহমান।, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. প্রদিপ কুমার দত্ত, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর পৌরসভার সংরক্ষিত মহিলা অসনের কাউন্সিলর আয়সা রহমান, লায়লা হাসান চৌধুরী, চাঁদপুর সূর্যের হাসি ক্লিনিকের পরিচালক সাহেদ রিয়াজ, চাঁদপুর প্রাইটে ক্লিনিক এন্ড ডায়গনষ্টিক এসোসিয়েশনে সভাপতি শফিকুল ইসলাম, আত্ম নিবেদিতা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, ডা. কামরুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, অটিজমে আক্রান্তরা ভিন্ন কোন জীব নয়, তারা আমাদের মতোই মানুষ। এরা আমাদের পরিবারের কেউ হতে পারে। তাই এই রোগে আক্রান্তদের করুনা নয় ভালোবাসতে হবে। একটি শিশুর স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে ব্যত্যয় ঘটলেই বুজতে হবে সে অটিজমে আক্রান্ত। এক্ষেত্রে মায়েদের ভুমিকাই বেশি। কারন মায়েরাই বুজতে পারে তার সন্তানটি স্বাভাবিকভাবে বেড়ে উঠছে কিনা। আমাদের আনেক মা আছেন, তারা তার সন্তানকে বাড়ির বুয়া বা পাশের বাড়িতে রেখে নিজের কর্মক্ষেত্রে সময় দেন। এর চেয়ে জঘন্য কিছু আর হতে পারেনা। সন্তানকে গড়ে তোলার দায় দায়িত্ব বাবা মায়ের থাকে। আমার শিশুটি কি ভাবে কোন পরিবেশে মানুষ হবে সেটা নির্ভর করে বাবা মায়ে সিদ্ধান্তের উপর। বক্তারা আরো বলেন, আমাদের যতটা সম্ভব এই রোগ সম্পর্কে নিজে এবং আশপাশের মানুষদের সচেতন করতে হবে। কারন সচেতনতাই পারে এই রোগটি থেকে আমাদের মুক্তি দিতে। এর আগে সকাল ৯টায় সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি সিভিল সার্জন কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ প্রদক্ষিন করে।

জেলায় জেএসসিতে ৩৭ জন ছাত্র-ছাত্রী টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে
জেলায় এবছর জেএসসিতে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৬ জন, আসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৩ জন, আল আমিন একাডেমীর ৭ জন ও বাবুর হাট হাইস্কুলের ১ জনসহ মোট ৩৭ জন ছাত্র-ছাত্রী টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে। এর মধ্যে মেধা তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে মাতৃপীঠের ছাত্রী রোমানা ইসলাম রিমা ও ইসরাত জাহান নিঝুম। এবং তৃতীয় স্থান অধিকার করে হাসান আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো. সাজ্জাদ হোসেন। জেএসসিতে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বৃত্তি পাওয়া ১৬ জন ছাত্রী : রোমানা ইসলাম রিমা, ইসরাত জাহান নিঝুম, আরজিন জিবাত, মৃত্তিকা সেন গুপ্ত, খাইরুন মেহজাবীন অর্পা, জান্নতুল আক্তার তামান্না, মুসলিমা বিনতে খান, মিমসা মেহজাবীন ইশা, সাদিয়া ইসলাম শান্তা, তানজিলা ইসরাম তামান্না, কাশফিয়া কাফী, সাভিয়া আফরিন প্রভা, সুমাইয়া সুমু, সাদিয়া আহমেদ পুস্পিতা, ফারাহ উলফত জিয়ান ও নুসলাত জাহান মম।
আসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বৃত্তি পাওয়া ১৩ জন ছাত্র হল: মো. সাজ্জাদ হোসেন, মো. আশরাফুল হাসান অফি, মো. আশিকুর রহমান ইমন, আনফাল রহমান, আব্দুল্ল্যাহ সাদিদ চৌধুরী, আশরাফুল আলম সিদ্দিক, জোহায়ের মাহতাব তাসীন, মো. সাজ্জাদ মজুমদার অনিক, ইশতিয়াক আহমেদ, জিএম মাহবুবুর রহমান, মো. সাইফুল নিয়াজ, আদিদ রিহান ইপ্তি ও মেহেদী হাসান মিশু। আল আমিন একাডেমীর বৃত্তি পাওয়া ৭ জন ছাত্র-ছাত্রী : ফাতিমা তুজ জোহরা, রাহনুমা নুর কাশফিয়া, মুজতাহিদুল ইসলাম, মো. হাসিবুর রহমান, শরীফ আহমেদ ইমন, মো. মাসুম বিল্লাহ মজুমদার ও মো. মাহবুব খান। বাবুর হাট হাইস্কুলের ১ জন বৃত্তি পাওয়া ছাত্রী মাহমুদা আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ