দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে মিডিয়া ব্যক্তিত্ব এনটিভির চেয়ারম্যান ও বেসরকারী টিভি চ্যানেল মালিকদের সংগঠন এ্যাটকোর সভাপতি আলহাজ্ব মো. মোসাদ্দেক আলী ফালুর মুক্তির দাবিতে ও আলহাজ্ব মোসাদ্দেক আলী (ফালু) মুক্তি পরিষদ গঠন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) রাত ৮টায় দিনাজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ঠ শিক্ষাবিদ প্রফেসর টি এম টি ইকবাল। বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী এ্যাড, কবির বিন গোলাম চার্লি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মকশেদ আলী মঙ্গলীয়া, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু সাইদ আহম্মেদ কুমার, হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হাসান ফুয়াদ এলতাজ, প্রফেসর ড. মো. সাইফুল হুদা, প্রফেসর ড. মামুনুর রশিদ, সহযোগী অধ্যাপক নওশের ওয়ান, কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ, সাবেক ব্যাংকার মো. আব্দুল লতিফ, ব্যবসায়ী প্রতিনিধি মো. রাহবার কবীর পিয়াল, সাংবাদিক রেজাউল করিম রনজু প্রমুখ। আলোচনা সভায় মুক্তিযোদ্ধা, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীরার প্রতিনিধিগন অংশগ্রহণ করেন। আলোচনা সভায় মিডিয়া ব্যক্তিত্ব এনটিভির চেয়ারম্যান ও এ্যাটকোর সভাপতি আলহাজ্ব মো. মোসাদ্দেক আলী ফালুর নিঃশর্ত মুক্তির দাবি করেন। বক্তারা এনটিভির চেয়ারম্যানের মুক্তি না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসুচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট আইনজীবি কবির বিন গোলাম চার্লিকে আহবায়ক, মুক্তিযোদ্ধা মো. মোকশেদ আলী মঙ্গলীয়া, ডা. মো. জিয়াউল হক জিয়া, প্রফেসর ড. হাসান ফুয়াদ এলতাজকে যুগ্ন আহবায়ক এবং ব্যবসায়ী প্রতিনিধি মো. রাহবার কবীর পিয়ালকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আলহাজ্ব মো. মোসাদ্দেক আলী ফালু মুক্তি পরিষদ দিনাজপুর জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।