• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন |
/ Uncategorized

নগ্নতার শর্ত জুড়লেন প্রযোজক একতা কাপুর

‘রাগিনি এমএমএস টু’ প্রযোজকের আগামী সিনেমা হতে যাচ্ছে ‘এক্সএক্সএক্স’। ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, ইরটিক থ্রিলার ধাঁচের এই সিনেমায় কলাকুশলীদের প্রথমবারের মতো এই শর্ত মানতে হবে।

কেন্ ঘোষ পরিচালিত ‘এক্সএক্সএক্স’- এ দেখা যাবে এক ঝাঁক নতুন মুখকে। এ সিনেমায় চিত্রনাট্যের প্রয়োজনে যতটা প্রয়োজন দেহ প্রদর্শনে প্রস্তুত থাকতে হবে অভিনয়শিল্পীদের। নতুন শর্ত অনুযায়ী যৌন দৃশ্যে অভিনয় ও অশালীন শব্দ প্রয়োগের ক্ষেত্রেও আপত্তি করা যাবে না।

এ ব্যাপারে নির্মাতা কেন্ ঘোষ বলেন, “প্রথম বারের মত হিন্দি সিনেমায় এ ধরনের শর্ত দেখা যাবে। এই শর্তের ব্যাপারে বিস্তারিত বলার দায়িত্ব একতার প্রোডাকশন বালাজি ফিল্মসের। তবে একজন নির্মাতা হিসেবে আমি বলবো, এই শর্তের কারণে আমি অনেকটাই স্বাধীন ভাবে কাজ করতে পারবো।”

‘দ্য ডার্টি পিকচার’, ‘রাগিনি এমএমএস টু’ এবং ‘লাভ সেক্স অউর ধোকা’র মত সিনেমা প্রযোজনা করেছে একতার ব্যানার বালাজি ফিল্মস। সবগুলো সিনেমাই সেন্সর বোর্ডে প্রাপ্তবয়স্কদের জন্য প্রদর্শনের উপযুক্ত – এমন তকমা নিয়ে ছাড়পত্র পেয়েছে।

এমনও শোনা গেছে, শুধুমাত্র সিনেমাতেই নয় বালাজির টেলিভিশন প্রযোজনার ক্ষেত্রেও এই শর্ত জুড়ে দিতে চান একতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ