• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |

বিরামপুরে পিস্তল উদ্ধার

Birampur Photo 10.4.15বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুরের কাটলা বিশেষ ক্যাম্পের বিজিবি ভারত থেকে বিরামপুর শহরে প্রবেশের মুখে শুক্রবার (১০ এপ্রিল) সকালে এক রাউন্ড গুলিসহ একটি দেশী পিস্তল উদ্ধার করেছে।
জানা গেছে, ভারত থেকে অস্ত্র আসার গোপন সংবাদে বিরামপুরের কাটলা বিশেষ ক্যাম্পের হাবিলদার মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যরা পৌর এলাকার মির্জাপুর আদিবাসী পাড়া রাস্তার পাশে অবস্থান নেন। সকাল ৬টা দিকে বাজারের ব্যাগসহ বাই সাইকেল নিয়ে এক ব্যক্তি বিরামপুর শহরে প্রবেশের সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে সাইকেল ও ব্যাগ ফেলে পালিয়ে যায়। বিজিবি ব্যাগ তল্লাশী করে এক রাউন্ড গুলিসহ একটি দেশী পিস্তল উদ্ধার করেছে।

এমপি শিবলী সাদিককে সংবর্ধনা
দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ জালানী ও খনিজ সম্পদ সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শিবলী সাকিকে বিরামপুরে সংবর্ধনা দেয়া হয়েছে।
বিরামপুর আমানুল্লাহ আদর্শ বিদ্যা নিকেতন বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে এ সংবর্ধনার আয়োজন করে। বিদ্যালয় সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম আমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংবর্ধিত এমপি শিবলী সাদিক, জাতীয় পার্টির জেলা সভাপতি দেলায়ার হোসেন, সাবেত পৌর মেয়র হোসেন আলী সরকার, ওসি আমিরুজ্জামান, অধ্যক্ষ ফরহাদ হোসেন, প্রধান শিক্ষিকা শিরিন সুলতানা, যুবলীগের উপজেলা আহবায়ক আবুহেনা মোঃ মোস্তফা কামাল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ