• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন |

কুমিল্লায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় চালক দগ্ধ

Petকুমিল্লা : কুমিল্লার দাউদকান্দিতে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক মো. রিয়াজ (৪০) দগ্ধ হয়েছেন।

সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। সকালে দগ্ধ ট্রাকচালককে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আহত ট্রাকচালক রংপুর জেলার কোতোয়ালি থানার বাউপাড়া গ্রামের মুলতান মিয়ার ছেলে।

দাউদকান্দি থানার ওসি আবু ছালাম মিয়া জানান, ভুট্টা নিয়ে তারা রংপুর থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরের নতুন রাস্তা বাইপাস মোড়ে চালক ও হেলপার চা পান করেন। এরপর তারা ট্রাকে বিশ্রাম নেন। চালক ভেতরে এবং হেলপার ট্রাকের উপরে ছিলেন। সোমবার ভোরে একদল যুবক এসে ট্রাকের সামনে পেট্রোল বোমা মারে। এতে চালক রিয়াজ দগ্ধ হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ