• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন |

পার্বতীপুরে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

Parbatipur (Dinajpur) Photo -17-04-15পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে পুকুরে পড়ে কাওসার আহমেদ (৯) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যূ হয়েছে। সে শহরের মুজিবাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। কাওসার পার্বতীপুর রেলওয়ে পাওয়ার হাউজ কলোনীর রাজু আহমেদের পুত্র।
আজ শুক্রবার দুপুরে বাড়ীর পার্শ্বে পরিত্যাক্ত পুকুরে দুই বন্ধু মিলে গোসল করতে গিয়ে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে। পরে স্থানীয় জনগন ও ফায়ার সার্ভিস কর্মীরা দেড় ঘন্টা চেষ্টার পর কাকড়ার (শিকল) সাহায্যে পুকুরে থেকে কাওসারের লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ