• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |

রুবেলের বিরুদ্ধে মামলা: অব্যাহতি শুনানি ১৭ মে

Rubel-hattrick_Imageনিউজ ডেস্ক: জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে চিত্রনায়িকা হ্যাপির করা মামলাটি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে পাঠিয়েছেন ঢাকার সিএমএম আদালত। রোববার এ মামলার চূড়ান্ত প্রতিবেদনের অব্যাহতি আবেদনের শুনানির জন্য ১৭ মে দিন ধার্য করেছেন ঢাকা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক তানজিনা ইসলাম। ২০১৫ সালের ২৯ মার্চ ঢাকা মোট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পুলিশ পরিদর্শক হালিমা খাতুন আসামি রুবেল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতের মিরপুরের জিআর শাখায় মামলার দায় হতে অব্যাহতি দানের চূড়ান্ত প্রতিবেদনটি দাখিল করেন। চূড়ান্ত প্রতিবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, নাজনীন আক্তার হ্যাপী প্রাপ্তবয়স্ক, মিডিয়াতে কাজ করা একজন সচেতন অধুনিক ব্যক্তি। প্রাপ্তবয়স্ক হওয়ার পরও বৈবাহিক সম্পর্ক ছাড়া তিনি যদি রুবেলের সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করে থাকেন, তাহলে সেটা তার সম্মতিসহ হয়ে থাকতে পারে। ধর্ষণের সংজ্ঞানুযায়ী বিবাহের প্রলোভন দিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়েছে তার কোনো সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। তদন্তে রুবেল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয়নি। তাই এ মামলার দায় হতে তাকে অব্যহতি দানের প্রার্থনা জানাইলাম বলে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ