• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |

ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

Adalotলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে আরিফুল আমিন (২৯) নামে এক বখাটেকে দুই মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম আরাফাত হোসেন। দণ্ডপ্রাপ্ত বখাটে আরিফুল আমিন লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা গ্রামের আজিজুর রহমানের ছেলে।
লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেকেন্দার আলী জানান, শহরের এলজিইডি রোডে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে প্রায়ই ছাত্রীদের উত্ত্যক্ত করত বখাটে আরিফুল আমিন।
ছাত্রীদের অভিযোগে বখাটেকে অনেকবার সতর্ক করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে ওই বিদ্যালয়ের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় স্থানীয়রা বখাটে আমিনকে হাতেনাতে আটক করে।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক আরিফুল আমিনকে দুই মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্ত ওই বখাটেকে কারাগারে পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম মাহফুজার রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ