সিসি ডেস্ক: নেপালে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জরুরি ত্রাণ তহবিল গঠন করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি।মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ওয়ার্কার্স পার্টির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
পার্টির ত্রাণ সহায়তা বিভাগের ইনচার্জ কমরেড আনিসুর রহমান মল্লিককে আহ্বায়ক করে ওই ত্রাণ তহবিল গঠন করা হয়েছে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা বিবৃতিতে সারাদেশের পার্টির সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে ত্রাণ তহবিলে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন।
ত্রাণ তহবিলে সহায়তা করার জন্য ত্রাণ তহবিলের আহ্বায়ক কমরেড আনিসুর রহমান মল্লিকের সঙ্গে যোগাযোগ করার জন্য বিবৃতিতে অনুরোধ জানানো হয়েছে।